IQNA

ভিডিও | আব্দুল্লাহ হাসান হোসেনের সুললিত কণ্ঠে তিলাওয়াত

14:21 - October 01, 2024
সংবাদ: 3476112
ইকনা- সোমালির তরুণ ক্বারি আব্দুল্লাহ হাসান হোসেনের সুললিত কণ্ঠে সূরা ইনসানের ১৭ থেকে ২৩ নম্বর আয়াতের তিলাওয়াতের ভিডিও প্রকাশ করা হল।

সোমালির তরুণ ক্বারি আব্দুল্লাহ হাসান হোসেনের সুললিত কণ্ঠে সূরা ইনসানের ১৭ থেকে ২৩ নম্বর আয়াতের তিলাওয়াতের ভিডিও প্রকাশ করা হল।


«وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا، عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا، وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا، وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا، عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا، إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا، إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تَنْزِيلًا


সেখানে তারা এমন পাত্র হতে পরিতৃপ্ত হবে যা (যার পানীয়) ‘যানজাবীল’ মিশ্রিত। এমন প্রস্রবণ যাকে সেখানে (জান্নাতে) সালসাবীল বলা হয়। তাদের চারিদিকে চির কিশোররা ঘুরবে, যখন তুমি তাদের দেখবে, তখন মনে করবে যেন তারা বিক্ষিপ্ত মুক্তা। তুমি যখন সেখানে দৃষ্টিপাত করবে, তখন ভোগবিলাসের সামগ্রী এবং বিশাল রাজত্ব প্রত্যক্ষ করবে। তাদের ওপর সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূূল রেশমের পোশাক থাকবে এবং তাদের রৌপ্য নির্মিত কঙ্কনে অলঙ্কৃত করা হবে, আর তাদের প্রতিপালক তাদের পান করাবেন বিশুদ্ধ পানীয়। (বলা হবে,) ‘নিশ্চয় এটাই তোমাদের প্রতিদান এবং তোমাদের কর্মপ্রচেষ্টার স্বীকৃতি।’ 
নিশ্চয়ই আমরা পর্যায়ক্রমে তোমার ওপর কুরআন অবতীর্ণ করেছি। 

captcha